💕💕 বর্ষা সন্ধ্যা 💕💕
💕💕 বর্ষা সন্ধ্যা 💕💕
আমায় শুধু সুখী করে দাও
সম্পত্তি চাই না আমার -
শুধু তোমার বাহুডোরে
আমায় বেঁধে নাও ।
এক সুন্দর বর্ষা সন্ধ্যার আকারে
সুর তোলো আমার হৃদয়বীণার তারে ,
ভালোবাসার টান দিয়ে ।
আমায় শুধু সুখী করে দাও
তোমার বাহুডোরে ।
আমি নিজেকে বিছিয়ে দেবো
গহনা চাই না আমার -
দুহাত দিয়ে শুধু , লজ্জা ঢেকে নেবো ।
এক রোমাঞ্চকর বর্ষা সন্ধ্যায়
মাথা নোয়াতে চাই তোমার বুকে -
আসো, কাছে টেনে নাও আমায় ।
আমায় শুধু সুখী করে দাও
তোমার হৃদয়ের ঘরে ।
আমি জড়িয়ে ধরবো তোমার দুটি চরণ
যদি চলে যেতে চাও তুমি -
তোমাকে করবো না কোনো অনুরোধ
ভালোবাসা দিয়ে বাঁধবো তোমায় ।
এক সুন্দর বর্ষা সন্ধ্যায়
প্রাসাদের আশ্রয় চাই না আমার -
শুধু আমায় বেঁধে নাও তোমার বাহুডোরে
আমায় শুধু সুখী করে দাও
তোমার পরিণীতা করে ।

