বরফে ঢাকা
বরফে ঢাকা
বরফে ঢাকা পরাণ-সূয্যি পায়নি খুঁজে জমি ;
হিম শীতল সেই পরশখানি বরফে ঢাকা মমি ।
মেরু পাহাড়ের আস্ত তুষার হচ্ছে গলে জল,
একি সত্বর বিবর্তন -বাদ উষ্ণায়নের ফল !
আমার চোখের অশ্রুধারা জমছে গিয়ে বুকে,
মঙ্গল হোক তোদের সবার ; থাক না সবাই সুখে !
আমার প্রিয় গিরি হিমালয় হোক না স্থানান্তর ,
আমি যে গো ঈগলু বাসী ; বরফ আমার ঘর ।
হাড় হিম করা পেশাগুলো তোর বিভীষিকার মত,
হৃদয় আমার ছিন্ন করে থাকি সংযত কত ।
ধরণীর বুকে শেষ চুম্বন বরফে ঢেকেছি দেহ ,
পারবি কি আর কেড়ে নিতে মোর কাঁচা অন্তর গেহ?
বজ্র কঠিন হম্বিতম্বি উচ্চ বাচ্য শ্লেষ ,
সবকিছু শেষে পড়বে ঢাকা , বরফের নেই ক্লেশ ।
আদম ঈভের মর্মর দেহ বরফ দিয়েছে ঢেকে ,
অক্ষত সেই দেহ দু'টি আজো রক্ষা করেছে রেখে।
