STORYMIRROR

Md Bakibillah

Drama

4  

Md Bakibillah

Drama

বন্ধু

বন্ধু

1 min
1.4K

বন্ধু মানে খোলা হাওয়া, বন্ধু মানে প্রাণ

বন্ধু মানে মুক্ত কণ্ঠে উদাত্ত আহবান।


বন্ধু মানে এক সিগারেট, একটি ভাড়ে চা

বন্ধু মানে একটি পাঁপড় ভাগ করে খাওয়া।


বন্ধু মানে দিঘির পাড়ে কুলের গাছের নিচে

বন্ধু মানে দল বেঁধে সব হঠাৎ কোন বিচে।


বন্ধু মানে হেলায় ঘোরা এ'মাঠ, ও'মাঠ,সে'মাঠ

বন্ধু মানে বেলায় চেপে বিল পেরিয়ে নদীর ঘাট।


বন্ধু মানে দুঃখ সুখে একই চলার পথ

বন্ধু মানে বিতর্কে আবার ভিন্ন মতামত।


বন্ধু মানে দ্বন্দ মাঝেও ছন্দে ওঠে গান

বন্ধু মানে ব‍্যক্তিত্বটাও এক নিমিষে ম্লান।


বন্ধু মানে সূর্য খোঁজা মেঘলা আকাশে

বন্ধু মানে চৌরাসিয়া দক্ষিনা বাতাসে।


বন্ধু মানে ফুটবলে আর কখনো বা তাসে

বন্ধু মানে কখনো আবার চোখের জলে ভাসে।


বন্ধু মানে কোথাও আবার ভালবাসার গান

বন্ধু যদি হলেই, তবে কেন অভিমান??



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama