STORYMIRROR

Dola Bhattacharyya

Romance

4  

Dola Bhattacharyya

Romance

বন্ধু তোমার জন্য

বন্ধু তোমার জন্য

1 min
240


দোলা ভট্টাচার্য্য


প্রেম ভাসিয়ে বিষাদজলে, ছেড়ে গেলে কেমনে! 

ভালবাসার ঘরটা আমার পুড়ে গেল আগুনে। 

বাঁধতে তোমায় পারিনি গো ভালোবাসার বাঁধনে।

বন্ধু আমার ফিরে এসো আমার প্রেমের কাননে। 

তোমায় ছেড়ে বলো ওগো বাঁচবো আমি কেমনে! 

বন্ধু তুমি সারা জীবন রইবে আমার এ মনে ।

মদন আগুন জ্বলে দ্বিগুণ, জ্বলে আমার এ বুকে। 

সইতে না হয় এমন জ্বালা যেন আমার বন্ধুকে ।।

সুখে থেকো বন্ধু তুমি, বেঁধো সুখের ঘর 

আমিই না হয় রইলাম দূরে হয়ে তোমার পর ।।

সুখের বাতি তোমার ঘরে জ্বলুক চিরকাল, 

আমার জন্য থাকুক না হয় বিষাদ নদীর জল ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance