STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Abstract

4  

Sayandipa সায়নদীপা

Abstract

বলছি শোনো...

বলছি শোনো...

1 min
868

অন্ধকারের প্রহর যখন দরজায় কড়া নাড়ে

কালচে সেই বিবমিষায় প্রতিটা অঙ্গ যেন কাঁদে;

লক্ষ লক্ষ বামন যখন চাঁদ নিয়ে খিলখিলিয়ে হাসে

যুগ যুগান্তরের শ্লাঘা তখন জড়ায় তোমায় ফাঁসে।


চার চারটে দেওয়াল যখন খুব দ্রুত এগিয়ে আসে

বুকে তখন আঘাত লেগে রক্ত ছড়ায় কোষে,

মাথার ভেতর কৈশোর যখন বিবর্ণ হাসনুহানা,

বলছি তোমায় পুরুষ হয়ো, কাপুরুষ হয়ো না;

বলছি তোমায় লড়াই কোরো, পালিয়ে যেও না।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract