STORYMIRROR

Kabita Rakshit

Abstract

4  

Kabita Rakshit

Abstract

বিশ্ব ইতিহাসকবিতা রক্ষিত

বিশ্ব ইতিহাসকবিতা রক্ষিত

1 min
371

রাজ‍্যের বাধা দূর করে বেরিয়ে এসেছ

বাড়ির বাইরে।

নানা কুৎসিত আক্রমণের জাল ভেদ করে বেরিয়ে এসেছ।

সাঙ্ঘাতিক সব বেড়া ডিঙিয়ে নিজ এলাকা ছেড়ে বেরিয়ে এসেছ।

কত পাহাড় পর্বত অক্লেশে অভিযান করে বিদেশের মাটি ছুঁয়েছ।

বহু পুরুষের চোখে ঈর্ষার আগুন জ্বালিয়ে সফল নারী হয়েছ।

কলম অস্ত্র ছাড়া কোন হাতিয়ারকেই

সঙ্গী না করেই জিতেছ।

একের পর এক পুরস্কারের মুকুট পরে বিশ্ব জয় করে ফিরেছ।

অনবদ‍্য ইতিহাস সৃষ্টি করে সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছ।

    -------------------


Rate this content
Log in

Similar bengali poem from Abstract