STORYMIRROR

Nabanita Patra

Romance

4  

Nabanita Patra

Romance

ভালবাসা কাকে বলে

ভালবাসা কাকে বলে

1 min
1.0K

কেউ বলে ভালবাসা সব কিছু পাওয়া,

কেউ বলে ভালবাসা নিজেকে খুঁজে পাওয়া।


কেউ বলে ভালবাসা হাতে হাত রাখা,

কেউ বলে ভালবাসা হাতে হাত ধরে চলা।


কেউ বলে ভালবাসা চোখে-চোখে কথা বলা,

কেউ বলে ভালবাসা চোখের মধ্যে হারিয়ে যাওয়া।


কেউ বলে ভালবাসা সুখের ভেলায় ভাসা,

কেউ বলে ভালবাসা সুখ-দুঃখে পাশে থাকা।


কেউ বলে ভালবাসা মিষ্টি করে হাসা,

কেউ বলে ভালবাসা মিষ্টি হাসির ছোঁয়া।


কেউ বলে ভালবাসা চাওয়া-পাওয়ার খেলা,

কেউ বলে ভালবাসা একে-অপরকে সমর্পন করা.


কেউ বলে ভালবাসা প্রতিদিন দেখা করা,

কেউ বলে ভালবাসা হৃদয়কে স্পর্শ করা।


আজ হয়ে গেছে ভালবাসা অর্থহীন,

সবার কাছে আজ ভালবাসা শুধু স্বার্থের অধীন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance