STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Inspirational

বেলাভূমি

বেলাভূমি

1 min
0

বেলাভূমি জানে অপেক্ষার ভাষা, 
জানে জোয়ারের ফেরা; 
প্রতিটি ঢেউয়ের ভেতর লুকিয়ে থাকে 
অসংখ্য না-বলা সাড়া।
ভেজা বালিতে লিখি তোমার নাম, 
সমুদ্র পড়ে নেয় চুপিচুপি; 
তারপর এক ঢেউ এসে বলে— 
ভালোবাসা মানে শুধু রাখা নয়, 
ছাড়াও কখনও রূপকথা রচে।
সূর্য ডোবে, আলো ফুরোয়, 
শাঁসেরা জড়ো হয় নীরবতায়; 
তবু বেলাভূমি প্রতিদিন শেখায়— 
ফিরে আসার আশা কখনও মরে না জোয়ারে।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational