STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

5  

Manik Goswami

Classics Inspirational

মা

মা

1 min
454

মা

মানিক চন্দ্র গোস্বামী


জীবন পথের সীমানায় এসে,

অসুস্থ শরীরে অতি অক্লেশে,

করতে পারেন সন্তানের মঙ্গল কামনা;

মনের দুয়ারে ঠাঁই পায় না নিজের বেদনা।

জগৎ জননী মা যে তিনি,

পৃথিবীর আলো দেখালেন যিনি,

হাজার হাড় ভাঙার সহ্য করে ব্যথা,

সাজিয়ে তোলেন সন্তানের নবীন জীবন কথা।

মায়া ভরা মায়ের মনে স্নেহের দরজা খোলা,

মাগো, তোমার কোলে মাথা রেখে পাই

স্বর্গ সুখের দোলা।

মায়ের কাছে বকুনিতেও ভালোবাসার ছোঁয়া,

ক্ষমার মন্ত্রে পার করে দেন অপরাধের খেয়া।

মায়ের গলায় শুনতে পাওয়া ঘুমপাড়ানি গান,

শান্ত হয়ে নিদ্রা সাগরে ভাসার অভিযান।

সন্তানের অসুস্থতায় ব্যথিত অন্তর,

শিয়রে বসে সুস্থ করার চিন্তা নিরন্তর।

হাতের পরশে জুড়িয়ে দিতে পারেন মনের জ্বালা,

স্নেহভরা আশীর্বাদে জয়ের মুকুট, মালা।

নিজের কষ্ট চেপে রেখে সন্তান প্রীতি তরে,

বিসর্জিয়া দেন আপন স্বপ্নে, দায়বদ্ধতার ভিড়ে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics