STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Inspirational

অন্তর্ঘাত

অন্তর্ঘাত

1 min
3

বাইরে শত্রু ছিল না কোনো,
ভেতরেই ছিল ছায়া,
বিশ্বাসের হাত ধরে সে
শিখেছিল কীভাবে মায়া।

একসঙ্গে পথ চলেছিল যারা,
একই স্বপ্ন, একই গান,
তাদেরই একজন নিঃশব্দে
করেছিল ভিতরে আঘাত হান।

অন্তর্ঘাতের শব্দ হয় না,
রক্তও ঝরে না সবসময়;
কখনও শুধু বিশ্বাস ভাঙে,
আর একটি পৃথিবী নিঃশব্দে ক্ষয়।

তবু সত্য লুকিয়ে থাকে না,
সময় একদিন দরজা খোলে;
মিথ্যার যত জটিল জাল,
একটি সত্যেই যায় সে দোলে।

তাই বিশ্বাস করো,
তবে চোখ বন্ধ করে নয়;
কারণ কাছের মানুষের ছদ্মবেশেই
কখনও কখনও
সবচেয়ে গভীর আঘাত লুকিয়ে রয়।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational