STORYMIRROR

Njh Y

Classics Inspirational

4  

Njh Y

Classics Inspirational

বিরহী শীতার্ত বিকেল

বিরহী শীতার্ত বিকেল

1 min
263


দীঘির কালো জলে এ কার ছায়া গো 

এ বিরহী শীতার্ত বিকেলে 

যে ছিলো 

রোদন ভরা বসন্তের মাতাল হাওয়ায় 

সে তো আর নাই 

তবে এই কেন ছায়া দেখতে পাই? 

প্রেম মুছে যায় 

স্মৃতি মুছে যায় 

সাক্ষাৎ মরে যায় 

তুই থেকে আপনি হয়ে যায় 

তবুও ছায়া কেন থেকে যায়?  

ফিরে পাওয়ার আক্ষেপে 

অবলীলায় -অনায়াসে 

রাত কেন বেড়ে যায়?  

ভোর হয় পাখি ডাকে 

হ্যাঁ হলুদ পাখি আজও আসে 

কৃষ্ণচূড়ার ডালে সে আজও বসে 

কিন্তু কাঙ্খিত রমনী নাইতো পাশে। 

ভিতর -বাহির চৌচির করে দেখেছি 

অর্জনের ডাক কি শুনেছি?  

কপালের লিখন ভাগ্যের খেলায় 

আমি অসহায়,নির্বিকার 

কামনা -চিৎকার সবই নির্বিকার।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics