STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Inspirational

ডেডলাইন

ডেডলাইন

1 min
3

ঘড়ির কাঁটা ছুটে চলে,
সময় কারও জন্য থামে না,
ফাইল জমে, কাজ বাড়ে,
জীবন কিন্তু অপেক্ষা করে না।

প্রতিদিন কত ডেডলাইন—
কাজের, স্বপ্নের, দায়িত্বের;
তবু সবচেয়ে জরুরি সময়
রেখে দিই অবহেলার খাতায়।

মাকে বলব—“কাল যাব”,
বন্ধুকে বলি—“পরে কথা হবে”,
সন্তান ডাকে—“একটু পরে”,
এভাবেই কত “পরে” হারিয়ে যাবে!

একদিন বুঝব হঠাৎ—
জীবনেরও ডেডলাইন আছে,
কিন্তু তার ঘড়িতে
অ্যালার্ম বাজে না।

তাই যতক্ষণ সময় আছে,
ভালোবাসা আজই দাও;
যাকে বলতে চেয়েছ এতদিন—
“তোমায় ভালোবাসি”,
আজই তাকে তা জানাও।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational