STORYMIRROR

Ankur Mukherjee

Fantasy Others

3  

Ankur Mukherjee

Fantasy Others

'বৈশাখ বরণ'

'বৈশাখ বরণ'

1 min
276

যাও হে প্রবীন, এসো হে নবীন, আনো হে রবির কর

ভাঙো হে ধনু, ত্রাসের অনু, নিঃশেষ হোক শর,

এসো হে নূতন, তোলো হে কেতন, আনো হে নবীন প্রভাত

ধুয়ে মুছে যাক, তবু পড়ে থাক, শান্ত ঘুমের রাত;

ভোলো ভেদাভেদ, কোরো নাকো ছেদ, ছবি নয় দেখো শক্তি

ভেঙে যাবে ভুল, ফুটে যাবে ফুল, ভরসা তোমার শক্তি;

এসো বৈশাখ, ভালোটুকু থাক, কলুষকে করো হরণ,

মোরা নব বেশে, একগাল হেসে, করবো নবীন বরণ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy