STORYMIRROR

Nabanita Patra

Tragedy

3  

Nabanita Patra

Tragedy

বার্ধক্যের ছোঁয়া

বার্ধক্যের ছোঁয়া

1 min
240

বার্ধক্যের ছোঁয়া পরলো যখন,

দেহ-মন হল জর্জরিত তখন।


কোন কাজেই আর লাগেনা মন,

শুধু সে খোঁজে শান্তি সারাক্ষণ।


তাকিয়ে সে থাকে অপলক দৃষ্টিতে,

আঁখি শুধু ঝরে অশ্রুর বৃষ্টিতে।


কেউ হয়না তার নিঃসঙ্গতার সাথী,

কাটে শুধু অপেক্ষায় দিবা-রাতি।


মন শুধু যেতে চায় অজানা পথে,

যে পথের সন্ধান সে চায়না পেতে।


জীর্ণ শরীর-মন চায় শুধু ভালোবাসা,

প্রিয়জনেদের একটু সময়-এর আশা।


স্মৃতির চাদরে মন থাকে ঢাকা,

পুরানো দিনগুলি শুধুই মনে করা।


নিরাশ্রয় হয়ে কেউ ঘোরে দ্বারে দ্বারে,

কেউ পায় ঠাঁই পথের আঁধারে।


দিশাহীন পথে মৃত্যুর ডাক শোনা,

জীবনের শেষ প্রান্তে শুধুই দিন গোনা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy