দিবা স্বপ্ন
দিবা স্বপ্ন
একদিন তুমি সুন্দরী
বলেছিলে আমায়,
নতুন করে নিজের রূপের
প্রেমে পড়েছিলাম আমি।
তুমি বলেছিলে-তুমি
ভালোবাসো আমায়-
আনন্দের হিল্লোল
উঠেছিলো মনে-
হয়েছিলাম আনন্দে আত্মহারা।
তুমি বলেছিলে সারাজীবন
থাকবে পাশে,
তোমার প্রতি সশ্রদ্ধ ভালবাসায়
মন গিয়েছিল ভরে।
তুমি বলেছিলে সুখ-দুঃখে
দেবে আমার সাথ,
বেড়ে গিয়েছিলো আমার মনের
আত্মবিশ্বাস ।
বলেছিলে রানী করে রাখবে আমায়,
কল্পনায় এঁকেছিলাম
রাজা-রানীর ছবি,
আনন্দে বিভোর হয়ে
গুণেছিলাম প্রহর-
কবে আসবে আমার
স্বপ্নের রাজকুমার হয়ে তুমি!
তুমি বলেছিলে রঙে ভরিয়ে দেবে আমার জীবন,
মন আমার রাঙিয়ে নিয়েছিলাম রামধনুর রঙে।
তুমি বলেছিলে আমায় ঘুম পাড়াবে গান শুনিয়ে,
জাগাবে আমায় তুমি বাঁশির সুরে,
হৃদয় আমার গুনগুনিয়ে
উঠেছিলো সপ্তসুরে।
তুমি বলেছিলে
আমি তোমার জীবনের আলো,
সেই আলোতে আমি
ভুলে গিয়েছিলাম দেখতে
তোমার মনের কপট কালো।
তুমি বলেছিলে কাছে এসো,
সব ভুলে নিজেকে সমর্পণ
করেছিলাম তোমার কাছে।
আমার শরীর মন সব ছুঁয়ে
সেই তুমি বদলে গেলে,
সব স্মৃতি পেছনে ফেলে
চলে গেলে দেশান্তরে।
বলে গেলে ‘দিবা স্বপ্ন ভেবে সব যেও ভুলে’।
আজ আমি সব ভুলে
পরিণত হয়েছি স্মৃতি শক্তি হীন
মূক বধির এক পাথরে।
