STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Tragedy Classics

4  

Piyanki Mukherjee

Abstract Tragedy Classics

নিরাময়

নিরাময়

1 min
150

 পরিপাটি গোছানো আলো। হলুদগুঁড়োর মতো তার রঙ। একটা ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে তাকে।

সেই ঢেউয়ের স্রোত আছে এমন কিন্তু নয়।

তবু ঢেউয়ের জলে অহংকার, 

আলোর রাস্তায় অসংখ্য নক্ষত্র। 

 

খাপছাড়া ছড়িয়ে আছে কিছুটা আলেয়া।

দারচিনি রঙের বিষাদ। 

আশ্রয়কে দেখতে অনেকটা মৌরিফুলের মতো  

এই মূহুর্তে যারা বিছানায় এপাশ থেকে ওপাশ ফিরছে তারা জানে... 

সূর্য মরে যাবার সময় সবটুকু অস্ত্র চাঁদের কাছে গচ্ছিত রেখে যায় আর ঠিক তারপরই গোধূলি ওঠে নিরাময় নিয়ে। 


চলো সকলে এবার সন্ধ্যার পাঁচালি পড়ি...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract