STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Tragedy Classics

3  

Piyanki Mukherjee

Abstract Tragedy Classics

অর্জুন

অর্জুন

1 min
374

আমি অর্জুনকে দেখিনি কোনকালে,

পুরাণ পড়ে তাকে বুঝে নেবারও আগ্রহ ছিল না ,


অথচ অর্জুনগাছ দেখেছি নিয়মিত ।

ওর ফুল ফল পাতা ছাল সবকিছু অবলীলায় ব্যবহারও করেছি।

কিন্তু একটা কিশোর বয়সী ছেলেকে দেখলেই কেঁপে উঠেছে বুক।

সে অর্জুন গাছের ছাল কুপিয়ে তোলে মাঝরাত হলেই।

তার নিকট কোন আত্মীয় রোজ নিয়ম করে  ঠান্ডা জলে ভিজিয়ে রাখে সেই ছাল।


ভোরে উঠে বাসীমুখে সে ওই কালচে জলটুকু ঢকঢক করে খায় আর

খাতার সাদা পৃষ্ঠায় লিখে রাখে যাবতীয় অসুখ আর অসুর।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract