STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Romance Tragedy

4  

Piyanki Mukherjee

Abstract Romance Tragedy

কার্ত্তিক এলে

কার্ত্তিক এলে

1 min
486

(১) কার্ত্তিক আসে নিঃশব্দে। পাথরের গায়ে শ্যাওলা।

জানালার কাচ ভাঙে, মেঘ এসে ছুঁড়ে দিয়ে যায় ভবিষ্যৎ 


ঈশ্বরের কাছাকাছি থাকে যারা তাদের হাতে অস্ত্র অথচ... 

আজও ভোরে ফুল চুরি হয়।শিউলি লুটোয় মাটিতে


ব্যস্ততা আর অনুষঙ্গ এখন ব্যস্তানুপাতিক 


(২) নক্ষত্রের বিশ্রাম শেষে জলধি জুড়ে নভেম্বর 

কুন্দমালায় হরিনাম। ঝলসে ওঠা কাতর-আলো


চুপচাপ বসে থাকি। যমুনার জল আরও গভীর আরও কালো হতে হতে গায়ে এসে ছলকে ওঠে 


এইসময় খসে পড়া ঠিকানায় চিঠিপত্র পাঠায়...কেউ


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract