STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Romance Classics

4  

Piyanki Mukherjee

Abstract Romance Classics

কোজাগরী

কোজাগরী

1 min
651

কার্ত্তিকস্য প্রথম দিবস। তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে গাছের নীচে নদী দেখতে চলে গেছেন তিনি।

এদিকে ঘরময় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ধান।দুধ উথলে ভেসে যাচ্ছে উনুন। 

চৌকাঠ থেকে দুয়ার অব্ধি যতটা দূরত্ব ততটাই শোক লিখে দিয়েছে আস্তানার উত্তরমুখ।


আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ার আগে একবার চোখ বন্ধ করে দেখে নাও যাবতীয় অভাব আর বৃষ্টির অভিমুখ। 


চাঁদ উঠেছে। ভরা পূর্ণিমা লেগে গেছে মাঠেঘাটে শিশিরে স্নানে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract