STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Tragedy Classics

3  

Piyanki Mukherjee

Abstract Tragedy Classics

তিনি সংক্রান্ত

তিনি সংক্রান্ত

1 min
359


(১)কবিতা আর চাঁদ তোমার শরীরে ছায়া ফেললে,আমি হাজার খানেক গাছ হয়ে যাই প্রতিজন্মে


(২)তোমার ঘোলাটে চোখ প্রাগৈতিহাসিক অস্তিত্ব আর ঈশ্বর... এক চাঁদোয়ার নীচে সমবাহু ত্রিভুজ 


(৩)আপেলে দাঁতের দাগ দেখে বুঝি তোমার নিবিড় সমর্পণই আমার চৈতন্য আর সেই চৈতন্যে তুমিই মহাপ্রভু হয়ে ওঠো প্রতিবার 


(৪)তুমি এসে কড়া নাড়লেই আমি ঘরবাড়ি হয়ে যাই 


(৫),গা ঘেঁষে বসে থাকে যারা তাদের ছারপোকা বলি,নিজেকে মনে হয় প্রেমিকের রান্নার উনুন...তখন


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract