STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Romance Classics

3  

Piyanki Mukherjee

Abstract Romance Classics

ওষুধ

ওষুধ

1 min
319

জানালা। তার পাশে একটা গাছ।তাদের দু'জনের পাশে ছায়া।

চোখ খুলে তাকাতে পারলেই পরিত্রাণ আর আগুন পাশাপাশি 


ডাকনামেই যার বদনাম তার গায়ে রোদ পড়ে, নড়ে ওঠে ভিতরঘর

জলদুপুরে কচুপাতার গায়ে হাত বোলাই

মা'কে মনে পড়ার জন্য এখন হাতল খুঁজি। 


হাতল।একটা আশ্রয়। একটা খা খা দুপুর

ঝুলবারান্দায় অর্কিড ও বিনয় মজুমদার...সমার্থক 


ফেরার সময় সে বলে গিয়েছিল,"সম্বল খুঁজে ফেরবার ঘর বাঁধব" 

সম্বল এখন হাতল খুঁজছে, তল খুঁজছে চালচুলো, চুলো খুঁজছে আগুন 


... অথচ তোমার স্পর্শে আমার নিরাময় কত সহজলভ্য, তাই না প্রিয়?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract