STORYMIRROR

Sulata Das

Tragedy

4  

Sulata Das

Tragedy

বনমালী

বনমালী

1 min
186

     চেয়েছিলাম জীবনটাকে 

পুষ্পোদ্যানের মত সাজিয়ে নেব,

    সেই বাগানের বনমালী হব আমি। 

থাকবে গোলাপ,লিলি,ডালিয়ার

    মত সুন্দর ফুটফুটে শিশু-

যাদের দেখে সতত 

    আমার মন থাকবে ভালো। 

থাকবে বেলি,কামিনী,শিউলির 

    মতো পরিবার-পরিজন-

যারা আমার মন 

   স্নিগ্ধ শান্তিতে ভরিয়ে দেবে। 

থাকবে রজনীগন্ধা,জুঁই,হাসনাহেনার 

   সুগন্ধের মতো কিছু বন্ধু,

যারা আমার জীবনে তুলবে   

    আনন্দের হিল্লোল,

মনকে করবে আমোদিত।

    থাকবে শিমুল-পলাশের মতো প্রেমের রং-   

যা নতুন করে জাগাবে আমার মনের 

    সুপ্ত ভালোবাসা কে।

থাকবে সবুজ ঘাসের মতো 

     কিছু তরতাজা সম্পর্ক

যা হবে আমার জীবনের মহান অর্ঘ্য।

    থাকবে কৃষ্ণচূড়ার মতো রক্তিম আবেশে জড়ানো 

কিছু প্রতিবেশী, 

     যারা হবে আমার প্রতিদিনের   

সুখ-দুঃখের সাথী। 

     বাগানের একপাশে থাকবে সুরেলী ঝরনা

যে সহকর্মী ও সহযাত্রীর মতো 

   সারাদিন বইবে কুলু কুলু করে। 

ঝরনার পাশে থাকবে শ্বেতমর্মর

     ডানামেলা পরীর ভাস্কর্য,

যা বাড়াবে আমার বাগানের সৌন্দর্য,

    যার পরশে হবে আমার সব স্বপ্নপূরণ।

      

    যখন বাগান ফুলের 

রূপে গন্ধে গিয়েছে ভরে 

    হিংসা,লোভ,পরশ্রীকাতরতা চারিদিক থেকে 

পঙ্গপালের মতো এলো ধেয়ে। 

    ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জনের মতো 

সবার কানে দিয়ে গেল কুমন্ত্র- 

    রচিল চরম ষড়যন্ত্র। 

বিশ্বাসের হলো যবনিকা পতন

     বিষাক্ত হলো মন।

আমার জীবনের বাগান এখন 

     ভরে গেছে কন্টকময় ক্যাকটাসে,

তাও বেঁচে আছি কোনদিন ক্যাকটাসে ফুল ফুটবে-

     এই আশে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy