STORYMIRROR

Kausik Chakraborty

Tragedy Classics Others

4  

Kausik Chakraborty

Tragedy Classics Others

গীতবিতানের দেনা

গীতবিতানের দেনা

1 min
179


রাখা গেছে ছবি, সকল পরব-ই, সময় হয়নি পার

মিলেছে আবার, মালা পরাবার, সেইটুকু অঙ্গার।

অশ্বমেধের, ঘোড়া ধরে ফের, রেখেছি নিজের ঘরে

সব বেদনায়, পুরোহিত ঠায়, রবীন্দ্রনাথ পড়ে।

চিনে নেওয়া বাকি, বাতিল জোনাকি, যারা জ্বালত না আলো

ডানা দিয়ে তার, স্মৃতি ফেরাবার, দাবীটুকু জন্মালো।

তখনি যেদিকে, অচেনা নদীকে, বয়ে নিয়ে গেছি ফের

বেদীতে বসুক, স্মরনীয় বুক, রবীন্দ্র লালনের।

ঘোমটা ঢাকো নি, সাড়ে সাতে শনি, ভালো হতে তাও পারে

প্রভাতফেরিতে, মালা দিতে দিতে, নোবেলের সৎকারে।

অক্ষরজ্ঞানী, ছড়াটুকু জানি, ঈশ্বর শুনছেনা

প্রতিদান থেকে, চেয়েছে অনেকে, গীতবিতানের দেনা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy