STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Abstract Romance Tragedy

4  

Sanghamitra Roychowdhury

Abstract Romance Tragedy

আজ নীরার জন্য

আজ নীরার জন্য

1 min
312

আজ নীরার জন্য মনটা বড়ো ভারি,

কোলন, কমা, ড্যাশের পরে ছোট্ট একটা দাঁড়ি।

আজ নীরার জন্য মনটা ভারি উদাস,

হিং কচুরি, কেশর মালাই... একলা ছড়ায় সুবাস।

আজ নীরার জন্য একটা রক্তগোলাপ,

আলাপ বেড়ে নাহয় যেন পাগলের প্রলাপ বিলাপ।

আজ নীরার জন্য বড্ড অধীর অপেক্ষায়,

কোথায় গেলে নীরা তুমি আমায় ফেলে উপেক্ষায়?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract