বাবলি
বাবলি
বাবলি, তুই হলুদ রঙে সূর্য আঁকিস তোর আঁকার খাতায়,
আর দেখ, সেই সূর্য আকাশ আঁকে তার নীল-সাদায়!
বাবলি, তুই বৃষ্টি আঁকিস কালো দাগে সাদা খাতায়,
দেখ, সেই বৃষ্টি আঁকে মেঘের দল শ্রাবনের ধারায়;
বাবলি, তুই বাঘ-ভাল্লুক পাখি-প্রজাপতির কথা ভাবিস মনে,
জানিস, জঙ্গল আঁকে সেই-সকল নিঝুম রাতের সংগোপনে;
বাবলি, তুই নদী আঁকিস সেই তোর সাদা খাতায়, এলোমেলো নীল রঙে,
দেখ, হিমবাহ আঁকে সেই একই-রকম ছলছল, তার নতুন গাঙে!
বাবলি, তুই চাঁদ-তারা আঁকিস আকাশে, ঘুমিয়ে পড়বি বলে,
আর দেখ, সেই চিত্র প্রকৃতি আঁকে সবাই ক্লান্ত হলে|

