STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

অস্তরাগে

অস্তরাগে

1 min
8

Green

অস্তরাগে  

মানিক চন্দ্র গোস্বামী


গাছের পাতা হলুদ হয়েছে, এবার যাবে ঝরে,

আঁকড়ে থাকা যাবেনা আর, খসে যাবে ধূলি ঝড়ে।

সময়ের সাথে সবুজ পাতায় বিবর্ণ রূপ পায়,

সাঁঝ বেলাতে আকাশ ভীত, গোধূলি-রক্তিমায়।

দিনের বেলায় ঝকঝকে রোদ, দীপ্ত আলোকপ্রভা,

নীলিমা ছোঁয়ায় বিশ্ব দুয়ারে জাগতিক রূপ, শোভা।

সূর্য যখন মধ্য গগনে, জীবনের সেরা কাল,

জ্যোতির কিরণে সমাজ সংসার প্রচারিছে ইহকাল।

সামর্থ্য মতো কর্ম ধারায় উদ্বেল হয়ে ধাও,

নদীর বুকে ঢেউয়ের দোলায় এগিয়ে যাবে নাও।

খুশিতে মাতুক জীবন প্রবাহ, উপভোগ করো দিন,

চলার পথের দায়িত্ব পালনে রাখো নিজেকে ত্রুটিহীন।

সুযোগ যখন পেয়েছো জীবনে, সময় বাছো সেরা,

প্রফুল্ল চিতে বজায় রাখো সমাজে শান্তিধারা।

শেষ প্রভা তে দিনমনি যখন অস্তাচলে যাবে,

গোধূলির সেই সময় ক্ষণে, জাগে কষ্টের অনুভবে।

শক্তি, ইচ্ছে সমাপ্তির পথে, জীবনে সাঁঝের বেলা,

হারাতে হবে অচিন দেশে, সাঙ্গ হবে খেলা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract