STORYMIRROR

subrata bhattacharjee

Romance Others

2  

subrata bhattacharjee

Romance Others

অপারগ

অপারগ

1 min
277

 


চলো না 

যাই

আলো মাখি গায়ে 

সাদা নয় 

রঙিন কিছু ভালো 


পিচরাস্তায় 

হাতে হাত রেখে হাঁটি..

চলো না 

বিকেলের মাঠে একাকী দুজন

তুমি আইসক্রিম  

আমি শালপাতা চাটি..

চলো না 

বেয়াড়া হই  

নির্লজ্জ হয়ে বৃষ্টি ভিজি.. 

চলো না 

ওই কালো গলিটায়, কৃষ্ণচূড়া বাঁকে.. 

দুয়ে মিলে 

আগামী'কে সোনা মোড়া করে 

আলতো রাখি তাকে ।

চলো না…. 


আমি ম্লান হাসি 

আড়ালে ভাবি, পিছন-পিঠে 


কি করে যে বলি 

দূর পাগলী ! 


আমি কি অত শক্ত নাকি, নরম খাটে ? 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance