STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy Inspirational

4  

Nityananda Banerjee

Classics Fantasy Inspirational

অনেকদূরে

অনেকদূরে

1 min
345

একা অনেকদূরে

যখন তোমার কাছেই ছিলাম 

দাওনি তুমি দেখা,

এখন যে আমি এসেছি চলে  

অনেকদূরে একা !

পাহাড় সাগর বন পেরিয়ে 

নয়টি গ্রহ ছেড়ে,

আলোকবর্ষ পথ পেরিয়ে 

পাখি গেছে উড়ে ।

এখন আমি মুক্ত পবন

 বাধা বাঁধন হারা,

স্বপ্ন তোমার বেড়ায় উড়ে

হাওয়ায় পাগল পারা।

চকমকিতে আগুন জ্বালাই

পাথরে পাষাণ ঘষে,

সেই আগুনে মনের বালাই

পালায় দূর দেশে ।

ছিলেম যখন তোমার কাছে

অনেক আশা নিয়ে,

তোমার সাথে পালাই পাছে

প্রেমাঞ্জলী দিয়ে ।

তাই কি তুমি দাওনি দেখা

রইতে দূরে দূরে,

বাসতে ভালো থাকতে একা

আপন হৃদয়পুরে ।

মনখারাপী মেঘ জমেছে

হয়তো তোমার বুকে,

আমার ব্যথা বেশ কমেছে

রয়েছি খুব সুখে।

দেখা পাওয়ার করি না আশা,

সঙ্গ পাবার হর্ষ,

এখন আমার ভালবাসা

দূরত্ব আলোকবর্ষ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics