STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

অকাল বৃষ্টি

অকাল বৃষ্টি

1 min
254

শীতকাল , বেশ ঠাণ্ডা পড়েছে

গরম পোশাকে বেশ লাগছে

হঠাৎ ঠাণ্ডা একটু কমেছে

একটু আধটু গরম লাগছে

জানলা দরজা করেছি বন্দ

শুনি টুপটাপ বৃষ্টির শব্দ

রাত বাড়ার সাথে বাড়লো বৃষ্টি

প্রকৃতির যত সব অনাসৃষ্টি

চাষীরা বসেছে মাথায় দিয়ে হাত

কি করে চলবে সারা বছরের ভাত 

পাকাধান ভিজে গেল ক্ষেতে

কি আর আছে চাষীর হাতে

শীতের ফসল হয়েছে নষ্ট

বাড়িয়ে দিয়েছে চাষীর কষ্ট

হাহাকার ওঠে চাষীর ঘরে

কেমনে বাঁচিবে সে ঋণ ভারে শেষ

আত্মহত্যার পথ বেছে নেয় শেষে

শেষ হলো সব অকাল বৃষ্টির রোষ এ

সর্দি জরে মানুষ হল আক্রান্ত

অকাল বৃষ্টি দিলি দুঃখ প্রাণান্ত

যা চলে যা আসিস না আর ফিরে

সূর্য্য কিরণ থাক না মোদের ঘিরে ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract