STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

অদ্ভুত ঈশ্বর 🌞

অদ্ভুত ঈশ্বর 🌞

1 min
256

সূর্যের মতো আলোকিত চোখ 

জেগে আছে নাকি? 

জন্ম নিয়েছে এক মহামানব

কেঁদেছে পৃথিবীর বুকে , নদীর মতন

বয়ে গেছে জল।

সে নদীতে জল পায় শান্তির এক 

শ্বেত কুঁড়ির গোলাপ,

 প্রজাপতি মেলেছে ডানা 

পাতাগুলি উড়েছে যেন

অবাক হয়ে! যদিও

উড়ে যেতে দূরে, আছে মানা,

তবুও এ সান্ধ্য জগৎ 

সন্ধ্যা-ভাষা দিয়ে বুঝি গড়া ,

জীবনের ভাষায় বলে,

ভোর আনো, ভোর আনো, 

আনো ভোর !

অশ্রু-সজল চোখে হয় 

তোর ভোরের সঙ্গে বোঝা-পড়া, তবে

হোক্ ভোরের হাতেই ভাঙা-গড়া ,

এক অদ্ভুত ক্ষমতার অধিকারী হোক

হোক ঐশ্বরিক শক্তির উৎস ।

আর ভুলগুলো সব ভেঙে যাক্ !

জন্ম হোক এক নতুন পৃথিবীর।। 


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)

       -----------------


Rate this content
Log in

Similar bengali poem from Abstract