STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy Others

3  

Manik Goswami

Abstract Fantasy Others

অবসাদ

অবসাদ

1 min
5


আমার কলমে ছন্দ আসে না

কল্পনা জাল বুনি,

স্বপ্ন আকাশে দিবানিশি ভেসে

হৃদয়ের গান শুনি।

খাতার পাতায় রচনা আসে না

কালি দিয়ে দাগ কাটি,

কাঁচা হাতের দুর্বল দালান

পলকে হয়েছে মাটি।

মুখেতে আমার ফোটে না ভাষা,

আকাঙ্খায় উচ্চাশা,

অনুভূতির মলিন পরশে

জেগে ওঠে হতাশা।

মনের সলিলে ভাবনা ভাসে না,

ডুবেছে জ্ঞানের খেয়া,

বড় বড় ঢেউ দোলা দেয় শুধু

চোখেতে অশ্রু ছোঁয়া।

মনের বাগানে কলিও ফোটে না,

উঁকিও দেয় না অলি,

বাতাসে বহে না ফুলের সুবাস

ব্যথা পায় বনমালী।

উপন্যাসের চরিত্র আসে না

সৃজিত দিবাস্বপ্নে,

গল্পের নায়ক পথ হারিয়ে

পরিণত ছেঁড়া পর্ণে।

কলম আমার প্রাচীন হয়েছে

লেখনী ফোটে না পাতায়,

জীবন খাতায় পূর্ণতা নেই

হারিয়ে মাধবীলতায়। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract