STORYMIRROR

Sunanda Chakraborty

Inspirational

4  

Sunanda Chakraborty

Inspirational

অবসাদ

অবসাদ

1 min
205

অবসাদে ভুগছো, অস্থির হয়ে আছো ,

আমাকে তুলে নাও ,

আমি কলম ।


হয়তো মন হালকা হবে ,

তুমি শান্তি পাবে ,

খুঁজো না কোনো মানুষ ।


সব মানুষ অবসাদের সঙ্গী নয় ,

কিছু লোক অবসাদ বাড়ায় ,

যাদের একটা কথাই তোমার শেষ করে দেবে ।


আমি কলম , ইচ্ছে মত লেখো ,

কষ্ট লেখো , দুঃখ লেখো,

অবসাদের শেষ করো লিখে লিখে ।


তোমরা সুখের দিন ভাগ করে নিতে 

আসবে সদবলে , কিন্তু কাকে পাবে ,

জটিল থেকে জটিলতম দিনে ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational