STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

অভিমন্যু এখনও আছে

অভিমন্যু এখনও আছে

1 min
322

অভিমন্যু এখনও আছে


একবিংশ শতাব্দীর অভিমন্যু তুমি,

ঢুকে গেলে হেসে খেলে,

দুষ্ট এক চক্রবুহ্যে,

জানা ছিল না বের হওয়ার পথ।

অন্যায় পথে চলা বুদ্ধিমানের দল,

করলো নীতিহীন অত্যাচার,

প্রতিশ্রুতি মান এক জীবন,

হয়ে গেলো অকালে বিসর্জন।

নিম্ন রুচি উড়ে সারা আকাশ জুড়ে,

নামে অন্ধকারে আঁধার,

মোহ ভাঙা বুকে হাহাকার,

প্রভাতী আলোয় হল সব পরিস্কার।

ভেবো না স্বপ্নদীপ অশ্বথামারা সব,

বিবেক দহন জ্বালা,

কর্মহীন বুকে ভিতর নিয়ে,

ঘুরে বেড়াবে প্রান্তর থেকে প্রান্তরে,

কোথাও শান্তি নাহি পাবে,

এটাই হবে ওদের সর্বোত্তম শাস্তি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics