STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

আঠারোর চেতনা

আঠারোর চেতনা

1 min
607

কৈশোরের শাসন শেষে পৃথিবী দেখার নেশা,

চোখের পাতায় রঙিন ছবি, মনের গভীরে তৃষা।

সমাজটাকে বুঝতে তোমার আঠারো বছর গেলো,

আকাশের মাঝে পাখির পাখায় রামধনু দেখা দিলো।

পরিবর্তন তো এসেই ছিল বয়স সন্ধিক্ষণে,

ভয়ের সাথে আতঙ্ক মিশে নীরব ছিলে মনে।

এতদিন তুমি ধারণায় ছিলে, সবাই ছিল ভালো,

এখন তুমি বুঝতে শিখেছো, অনেকের মন কালো।

কম বয়সে তোমার চোখে মানুষ ছিল সবাই,

মনেতে তোমার আসেনি কখনো পশুর ধারণায়।

চারিদিকে ধূর্ত পশুর সন্ধানী চোখগুলো,

নজর ছিল তোমার ওপর, সুযোগ খুঁজেছিলো।

বাড়ির লোকের ঘেরাটোপে বন্দি ছিলে তুমি,

শখের বসেও কখনো তুমি পাওনি ফাঁকা জমি।

এখন তোমার বয়স বেড়েছে, স্বাধীনচেতা তুমি,

দয়ার আবেগে ছেড়োনা কাওকে এক টুকরো জমি।

সুযোগ পেলে তোমায় কিন্তু রেহাই দেবে না কেউ,

ওৎ পেতে যে বসেই আছে ভীষণ চতুর ফেউ।

বহির্জগতে চলার পথে সাহসটুকু রেখো,

চোখ, কান, মুখ খোলা রেখেই জগতের রূপ দেখো।

বুদ্ধির সাথে সাহস মিলিয়ে এগিয়ে চলতে হবে,

তোমার দৃঢ়তা, তোমার চেতনা, মুক্ত জীবন দেবে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics