আসছে শীত দিচ্ছে জানান
আসছে শীত দিচ্ছে জানান
শিশিরের পদধ্বনি শুনি পাতায় পাতায়
আসবে শীত তাই দিচ্ছে জানান তারই ভাষায়।
হেমন্তের হিমেল হাওয়া
মৃদু গরমের ব্রুকুটি;
আবার প্রভাতের শিশিরের পদধ্বনিতে
আরবার জানান দেয়
আসিতেছে শীত,
তোমাদের ঘরের দরজায়।
শিশিরের পদধ্বনি শুনি পাতায় পাতায়
শীতের আবেশ মনের কোঠায়।
চড়ুইভাতি, পায়েস পুলি,
খেজুরে গুড়, নলেন 'মিষ্টি।
আসছে শীত,ভাসছে সুরের খেয়ায়
চড়ুইভাতির আবেশ দোলায়।
শিশিরের পদধ্বনি শুনি পাতায় পাতায়
তুমি জানান দাও তোমার নিজের ভাষায়।
আসবে শীত মাতবো আমি,
বাসবো ভালো আরো বেশি।
চারিদিকে ফুলের শোভায়
রং মাতানো ফুলের দোলায়।
বলবো মনে বারে বারে,
শীত তোরে ভালবাসি;
ভালোবাসি অনেক বেশি।
