STORYMIRROR

Siddhartha Singha

Classics

3  

Siddhartha Singha

Classics

আপন

আপন

1 min
712

শুধু জলকে ভালবেসে

শুধু জলকেই ভালবেসে একটা ভেলা নিয়ে ভেসে পড়েছিলাম সমুদ্রে

সঙ্গে ছিল না কোনও দাঁড়

ছিল না কোথাও পৌঁছনোর লক্ষ্য

কোনও বিপদে পড়লে কী করব, জানতাম না তাও।

শুধু জলকে ভালবেসে

শুধু জলকেই ভালবেসে একটা ভেলা নিয়ে ভেসে পড়েছিলাম সমুদ্রে

দু’চোখ ভরে দেখছিলাম তিরতিরে ঢেউ

মাথার উপরের দিগন্ত ছাড়ানো নীল আকাশ

সাদা পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা...

বুঝতেই পারিনি, মেঘ এত ভয়ানক কালো হতে পারে

সমুদ্র-ঝড় এত ভয়ঙ্কর হতে পারে

ডাঙার হাতছানি এত মোহময় হতে পারে!

শুধু জলকে ভালবেসে

শুধু জলকেই ভালবেসে একটা ভেলা নিয়ে ভেসে পড়েছিলাম সমুদ্রে

এ বার কি তবে জলকেই আপন করে নেব! 

এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics