STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Inspirational Others

3  

Debashis Bhattacharya

Abstract Inspirational Others

আমি বিহঙ্গ অনন্ত গগনে

আমি বিহঙ্গ অনন্ত গগনে

1 min
165

আমার যা কিছু দিয়ে তোমায়

হবো কলঙ্ক ভাগী

নাই বা রইলো কেহ মোর পাশে

তুমি হয়ো মোর সাথী


সবাই যখন বলবে আমায়

তোমার প্রেমে পাগল আমি

বলবো আমার সে পাগলামি

রত্ন থেকেও বেশি দামী


দিবা-নিশি তাই তোমাকেই ভাবি

তোমাকে ছাড়িয়া নাহি কিছু চাহি

হয়ো না অন্তর ওগো নিরন্তর

এক অন্তর্যামী তুমি অবিনাশী


তোমার আমার ভেদাভেদ যত

ঘুচাও প্রেমের প্লাবনে

নিত্য তুমি অসীম আকাশ

বিরাজিত হৃদয় অঙ্গনে


তোমাকে ছাড়া পাইনা কিছু

দেখিতে বিশ্বভুবনে 

তোমার মাঝারে নিজেকে সঁপিয়া

আমি বিহঙ্গ অনন্ত গগনে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract