STORYMIRROR

Anindya Ghosh

Tragedy Others

3  

Anindya Ghosh

Tragedy Others

আমার শহর - অনিন্দ্য ঘোষ

আমার শহর - অনিন্দ্য ঘোষ

1 min
229

ধিকিধিকি জ্বলছে শহর,

আমার শহর.........,

হে শহর - আমি যে দেখেছি 

তোমার বৃষ্টিভেজা ভোর,

কুয়াশার চাদর মোড়া ঝাপসা সকাল,

সকালের রং আজ বড় বেশি লাল !


এ শহর - আমার জন্মভূমি,

আমাকে আশৈশব লালন করেছে,

আগলে রেখেছে বুকে,

হে শহর - আমি আজও কাঁদি- হাসি,

তব যন্ত্রনা-সুখে,


জানি আজ হিংস্র শ্বাপদের দল

তোমার বুকেতে খেলা করে,

চারদিকে ছড়িয়ে আজ

মৃত স্বপ্নের মিছিল,

সে স্বপ্ন দেখেছে শুধু 

লাশকাটা ঘর আর চিল,


হে শহর - জানি এখন ভীষণ আঁধার,

চারদিকে একটাই রং - কালো, 

হে শহর - আমি মনে-প্রাণে তবু বলি, 

তুমি থেকো শুধু ভালো,


হে শহর - জেনো সময়-সারণী বেয়ে,

সব ব্যাথা বয়ে যাবে,

হে মোর শহর জেনো নিশ্চয়ই,

খুব কাছে ভোর হবে,


হে শহর - জেনো বুকে আছে প্রত্যয়,

ঘুচবে আঁধার, আর এ জীবন নয়,

ঘুম ভেঙে দেখবে সকাল,

স্বপ্নের সে আগামীকাল .......||


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy