STORYMIRROR

Anindya Ghosh

Inspirational Others

3  

Anindya Ghosh

Inspirational Others

মনে পড়ে - অনিন্দ্য ঘোষ

মনে পড়ে - অনিন্দ্য ঘোষ

1 min
195

সুরঞ্জনা, সেই বৃষ্টির দিনটা মনে আছে ?

মাঠের ভিতর দামাল ছেলের দল,

আমরা দুজন রাঙামাটির পথে,

মনের ভিতর অজানা কৌতূহল . . .।


এলোমেলো তোমার চুলের মতো

মেঘেরা সব ছড়িয়ে দিকে দিকে,

বাইরে যদি একটু থামে ধারা,

আকাশভাঙা বৃষ্টি তখন বুকে !


সুরঞ্জনা, মনে আছে সেই আদিম নক্ষত্রের রাত ?

আকাশের দিগন্ত বিস্তৃত তারাদের মাঠ,

দুচোখে অবিরাম অসীমের আনাগোনা,

বুকের দরজা সেই থেকে খোলা হাট।


আমরা সেদিন অসীমের কাণ্ডারি,

জনজোয়ারের নৌকা তুলেছে পাল,

বুকে কম্পাস দিক নির্ণয় করে দেয়,

তরঙ্গ ঝড়ে হয় হোক উত্তাল।


বহু কথা ভাসে অতীতের আয়নায়,

কত স্মৃতি আজও একাই গুমরে মরে,

ইতিহাসটা হয়নি সেদিন লেখা,

তবু ঠিকই আছে মনের অন্দরে।


সুরঞ্জনা, মনে পড়ে আজও সেই লড়াইয়ের দিন,

বহু যোদ্ধার রক্তে রাঙানো মাটি,

ওখানেই জেনো মিশে আছি তুমি-আমি,

ঐখানেতেই জেনো সবটুকু খাঁটি . . .।।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational