STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational Others

3  

Manik Goswami

Classics Inspirational Others

আকর্ষণ

আকর্ষণ

1 min
187


নিঃসঙ্গ জীবন যাপন জীবনের অভিশাপ,

নিঃস্বার্থ সঙ্গী চয়নে জাগে না মনেতে পাপ। 

বিবাহ হবে অর্থহীন যদি মনের না হয় মিল,

দু'টি মনের বোঝাপড়ায় উদার বিশ্ব নিখিল। 

মনের মিল যে সদাই হবে লিঙ্গ বিপরীতে 

ধ্রুব নহে, হতেও পারে নিবিড় সমকামীতে। 

ভালোবাসার প্রকাশ ঘটে দু'টি মন এক হলে,

আবেগ যখন অস্থির হয়ে ভেসে চলে এলোমেলে। 

শরীরগত পরিবর্তন বাড়ায় প্রেমের আবেশ,

নারী পুরুষ মুখ্য হবে এমন ধারণা শেষ। 

ভালোবাসা বিরাজমান চিত্তে চিরন্তন,

অনুভূতি অপলক রহে না অনুখন। 

উদ্ভাসিত চোখের রশ্মি নয় শুধু কামুকতা,

ওষ্ঠের পেলবতা বাড়ায় অসীম ঘনিষ্ঠতা। 

নিরাকার অন্তরে প্রোথিত রহে কামোদ্দীপক যৌন,

সমকামিতা অভিশাপ নয়, সমাজ থাকুক মৌন। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics