STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational Others

4  

Nityananda Banerjee

Classics Inspirational Others

আজিকার হিসাব

আজিকার হিসাব

1 min
228

বিদগ্ধ জীবন মাঝে সুতীব্র দহন,

বক্ষমাঝে অন্তর্লীন ভস্ম পঞ্চভুত,

রাবণের চিতা জ্বলে গহীনে গহন,

হিসাব শাস্ত্রের সূত্র বড়ই অদ্ভুত ।


দুইয়ে দুইয়ে চার সকলেই মানে,

আমি পাই শুধু দুই ; ফলাফল কষে,

বীজ গণিতের মালা হয়তো বা জানে,

ঘাত রূপে শুন্য যদি মস্তকেতে বসে ।


অঙ্কের হিসাব মেলে অঙ্ক কষে কষে,

হিসাব মেলে না শুধু কারো জীবনের,

সময় স্রোতের ধারা রহে নাতো বসে ,

স্তব্ধ হলে অন্ত হবে বিশ্ব ভূবনের ।


হিসাব নিকাশ চলে প্রতি পলে পলে,

বেহিসাবী মৃত্যুটাই জোরে কথা বলে ।

****************************************

কপিরাইট@নি_ব_

********************************"*******


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics