STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Fantasy Inspirational

4  

Debashis Bhattacharya

Abstract Fantasy Inspirational

আগাম বার্তা দিয়ে বিধাতা

আগাম বার্তা দিয়ে বিধাতা

1 min
338


আগাম বার্তা দিয়ে বিধাতা

পাঠালো মোদের ধরায়

ফিরতে হবে আগামীকাল

দেহের হলে লয়

বললাম আমি দীর্ঘশ্বাস ছাড়ি

ফিরেই যদি যেতে হবে

পাঠালে কেন হেথায়

মুচকি হেসে কয় বিধাতা

জীবন নিয়ে করি খেলা

এই বিশ্ব মায়ার মেলা

অধীর হয়ে দেখতে থাকি

জীবন-মৃত্যুর পালা

সুখে-দুঃখে, হাসি-আনন্দে

সবার জীবন ভরা

জীবন-মৃত্যুর অতীত আমি

দিইনা কভু ধরা

আমিই সত্তা জানলে পরে

তোমার অস্তিত্ব তলায়

এই বোধেরই হয়না উদয়

সবাই মায়ায় জড়ায়

তাইতো আমার চিরন্তন খেলা

নয়কো প্রবঞ্চনা


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract