STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

ধূসর মেঘ ( ষষ্ঠ দিন)

ধূসর মেঘ ( ষষ্ঠ দিন)

1 min
317

এক আকাশ ধূসর ব্যাঙ্কে বৃষ্টি জমা আছে

সুদূর-বিস্তারি মেঘবেলা 

আলিপুর থেকে খবর আসে 

পুজো-পুজো মন উদ্বেগে-ভাসে 

আকাশ জুড়ে শারদী হৈ চৈ !

কুল পাই না, থৈ পাই না থৈ 

কলকাতা কি ভাসবে ?

এতো লোকে পুজো দেখতে আসবে !

আকাশ, কিছু করো, 

মা দুগ্গা, বারণ করো !

পুজোয় খুলি রোদের চাবি,

আকাশী পাসবই,

বৃষ্টি না হোক্, শহর না যাক্ ভেসে ..

একটুখানিক রোদ, আয় না হেসে,

সুখে পুজো কেটে যাক্ ! বরং 

ক্লাউডব্যাঙ্কে বর্ষাকাল উদ্দেশ্য 

মেঘ-লকারে বৃষ্টি জমা,

বৃষ্টি জমাই থাক্ !


Rate this content
Log in

Similar bengali poem from Abstract