STORYMIRROR

বিকাশ দাস

Romance

1  

বিকাশ দাস

Romance

যত্ন

যত্ন

1 min
666

ভালোবাসা নারীর বুক খুলে

যোনির গভীরতা দেখার অধিকার নয়

আলাপের শখে সংলাপ তুলে 

ঠোঁটের স্পর্শে শিহরণ জাগানো শরীর নয়।

সমর্পণ করার বিনিময় নয়।


ভালোবাসা অন্ধ বধির, শ্রুতি জাগর ঘরময় 

স্তনের স্তরে স্তরে নামানো প্রচ্ছন্ন আকাশে

নিখাদ দু’খানি গোলাপ। 


বিবসন ভোগের চেয়ে উপভোগের শালীনে 

প্রকৃতির উঠোনে ভিজিয়ে জীবন আর এক জীবনে

প্রশান্তির নির্মলতায়।

যত্নের রমণ দোলা দুয়ার খোলা ভুবন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance