STORYMIRROR

Nityananda Banerjee

Action Crime Thriller

3  

Nityananda Banerjee

Action Crime Thriller

প্রান্তিক প্রেম অন্তিম পর্ব

প্রান্তিক প্রেম অন্তিম পর্ব

3 mins
243


জেলাশাসক মিনু তথা সায়ন্তিকার হাতে হাতকড়া লাগাতেই মদনমোহন বলে উঠলেন - আই এ্যাম সরি সায়ন্তিকা উর্ফ মিনু । আমার এ ছাড়া আর অন্য উপায় ছিল না। বনোয়ারীলাল পট্টবর্ধনের আড়তে ডাকাতি , সরকারি তহবিল তছরূপ, বেশ কয়েকটি খুনের মামলায় তোমাকে গ্রেপ্তার করা হল।

মঞ্চ একই ; মঞ্চের রঙ্গ ভিন্ন। পিছনদিক থেকে বনওয়ারীলাল পট্টবর্ধন ওরফে হরিপ্রসাদ বাগাড়িয়া বললেন - মি: নীলমণি রাউৎরায় এই স্যুটকেশটা দেখেছেন ? বলে একটা এরিস্টোক্র্যাট স্যুটকেশ দেখিয়ে বললেন - এটা কোন মামুলি স্যুটকেশ নয়। এর নিমেষে ভ্যানিশ হবার ক্ষমতা রাখে। আর একবার দেখবেন নাকি ?

নীলমণি রাউৎরায় জ্বালাময়ী চোখ নিয়ে বাগাড়িয়ার দিকে তাকালেন । 

- এই লোকটা পট্টবর্ধন নয় স্যার । এর নাম সামওয়ান মি:বাগাড়িয়া।

পুলিশ সুপার বললেন - জানি। কিন্তু উনিই সি বি আই অফিসার মি; বনওয়ারীলাল পট্টবর্ধন। আপনি যেমন ধুরন্ধর লোক উনিও তেমনই তুখোড় অভিনেতা। কেসের প্রয়োজনে যখন তখন যেমন তেমন রূপ ধরতে পারেন। এজন্য উনি যাদুবিদ্যায় প্রশিক্ষিত। এই দেখুন উনি আবার মি: বাগাড়িয়া হয়ে আপনার সামনে দাঁড়িয়ে। আরও দেখুন ওনার হাতে সেই যাদুবাক্সটি এখন নেই। সেটি আপনার ব্যাগ খুঁজলে পাবেন। 

মি: রাউৎরায় তাঁর পার্শ বের করতে গিয়ে একটি ক্ষুদ্র গয়নার বাক্স দেখতে পান। বাক্সটি হাতে নিতেই তা আবার অদৃশ্য হয়ে যায়। 

রাউৎরায় এবার বুঝতে পারেন এই টিকটিকি অনেক আগে থেকেই তাঁকে ফলো আপ করছেন।

মদনমোহন মিনুকে বলে - সায়ন্তিকা ! এই নামটি এখন থেকে উইথড্র করে নিলাম । তুমি তোমার আসল নামেই এবার পরিচিত হবে। সাজা যাই হোক আমৃত্যু তোমার কর্মের প্রায়শ্চিত্ত করতে থেকো।

- কিন্তু আমার প্রেম ? আমার ভালবাসা ? যা দিয়ে আমি তোমাকে আগলে রেখেছিলাম তোমার বিপদের সময় 

- একটা কথা জেনে রাখো ; এই জীবনে আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি। আর সেই সব বিপদের বিরুদ্ধে লড়াই করা আমার পেশা। তুমি যা বিপদ ভাবছ সেটা ছিল আমার অভিনয়। আর অভিনয় না শিখলে তোমার মত ক্রিমিনালদের ধরা সহজ ছিল না। 

- আর তোমার মা বোন - এঁরা? এঁরাও কি গোয়েন্দা ?

মদনমোহন হাসলেন। বললেন - না, ওঁরা তোমার মত রাজনীতি করেন না। সাদা সাপটা মানুষ। শুধু আমার প্রয়োজনটুকু মিটিয়েছেন মাত্র । আবার যদি তুমি তোমার প্রেমের কথা বল, ভালবাসার কথা বল - আমি বলব সে তোমার ভ্রান্তি - আর লোভ । তোমাকে জালে ফেলব বলেই তোমাকে প্রেমের ফাঁদে ফেলা হয়েছিল । প্রেম একতযফা হয় না। আর কিসের প্রেম ? তোমার মত একজন প্রান্তিক মেয়ের সাথে ...

বুঝতেই পারছ নিশ্চয়। 

এরপর অফিসারদের নির্দেশ দিলেন কেসের ফাইলপত্র এস পি সাহেবের হাতে তুলে দিতে। পরবর্তী পদক্ষেপের জন্য ।

যাক বাবা কাজ শেষ । এবার একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া। কমলসাধনেরা এসেছিলেন পাঁচ জন । এক জনকে খসিয়ে ফিরছেন চারজনে । খুব খুশি ওঁরা। পট্টবর্ধনের পদোন্নতির সুপারিশ এবং সুকুমারের চাকরি পাকা করবার সুপারিশ করতে হবে। গাড়ি এবার আসানশোলের দিকে চলেছে। জি টি রোড ব

রাবর শীঘ্র পৌঁছে যেতে পারবে ! মাইথন ব্রীজে ওঠার সময় ওঁরা দেখলেন দুটি ছায়ামূর্তি গাঁদা ফুলের মালা দোলাচ্ছে। তখন অলরেডি সন্ধ্যে সাতটা। ফাঁকা ব্রীজে কে হতে পারে ভেবে গাড়ির হেডলাইট ঘুরিয়ে দেখার চেষ্টা করলেন । নাহ্ এবার কোন ভুতুড়ে কাণ্ড ঘটল না। চাচা নেহরু দু'হাতে মালা দোলাচ্ছেন। আসলে নেহরু মূর্তির গলার মালা হাওয়াঢ় খুলে গিয়ে তাঁর দু'হাতে জড়িয়ে আছে। চাজনকেই একটু বোকাবোকা লাগল । মৃদু হেসে পট্টবর্ধন জোরে গাড়ি ছুটিয়ে দিলেন । কলকাতা এখনও অনেক দূরে ।

সুকুমার বললেন - মিনুর তারিফ করতে হয় বল! এলেম আছে মেয়েটার । একটা প্রান্তিক উপজাতি মেয়ে কেমন বাঘা বাঘা লোকেদের ঘোল খাইয়ে ছেড়েছে। 

- ঠিকই বলেছিস । কমলসাধন বললেন

- বেশ চটকদার মেয়ে । কথা বার্তা চালচলন সবেতেই কেমন একটা আধুনিকতার ছাপ । সরল গ্রাম্য মেয়ে বলে মনেই হয় না । 

মদনমোহন বললেন - নীলমণির সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল । সেইজন্য নীলমণি ওকে হাতছাড়া করতে চায়নি। অবশ্য উপরি পাওনা বেশ হোতো। তাই না ?

( গন্তব্য )



Rate this content
Log in

Similar bengali story from Action