বন্ধুত্ব
বন্ধুত্ব
বন্ধুত্ব একে অপরের মনকে ছুঁয়ে থাকা হৃদয়ের অনুভূতি মূলক কোন সম্পর্ক। বন্ধুত্ব হয় স্বার্থহীন এক অপার্থিব চাওয়া-পাওয়ার বিনিময় প্রথায়। এটা এতটাই একটা মূল্যবান সম্পর্ক যেখানে শুধু থাকে একে অপরের পাশে দাঁড়ানোর আশ্বাস, একে অপরের সুখ-দুঃখ কে ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি। বন্ধুত্বের কখনও বয়স বাড়ে না, বন্ধুত্বের কোন পদবিও হয়না, বন্ধুত্ব চির নবীন, চির সবুজ এবং প্রশংসনীয় সুন্দর। বন্ধুত্বের কোনো শেষ নেই, নেই কোন সংজ্ঞাও। একজন প্রকৃত বন্ধু মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচিত হয়। বন্ধুত্ব মানুষের মধ্যে পারস্পরিক বিশেষ সম্পর্ক। আত্মার শক্তিশালী বন্ধন বন্ধুত্ব। সমাজবিদ্যা, সামাজিক মনোবিজ্ঞান, নৃতত্ত্ব এবং দর্শনে বন্ধুত্বের শিক্ষা দেয়া হয়। ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ গবেষণায় দেখা গেছে যে, ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে মানুষ সুখী হয়। বন্ধুত্বের কিছু বৈশিষ্ট্য উপস্থিতি যেমনঃ স্নেহ, সহানুভূতি, সহমর্মিতা, সততা, শ্রদ্ধা, পারস্পরিক বোঝাপড়া, ক্ষমা, সমবেদনা, একে-অপরের সঙ্গ, আস্থা, নিজের যোগ্যতা, অনুভূতি প্রকাশ প্রভৃতি। বন্ধুত্ব! ঈশ্বরের এক মহান সৃষ্টি। আমরা জীবন জুড়ে শুধুই নিখুত হওয়ার চেষ্টা করি। এর জন্য অনেক সম্পর্কও ত্যাগ করে দিতে পিছপা হইনা। কিন্তু আমরা কি কখনও ভেবে দেখি সম্পর্কটা বড় না নিখুত হয়ে বেঁচে থাকাটা! তাই বাঁচুন বাঁচার আনন্দে, বন্ধুদের সঙ্গে। নানান দেশের নানান মনীষী বন্ধুত্ব বিষয়ে সুন্দর সুন্দর কথা বলে গেছেন। সেগুলি তাদের নিজস্ব অনুভূতির কথা। দেখে নিই বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে কে কী বলে গেছেন।
✍️আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব।
– অ্যালবার্ট আইনস্টাইন।
✍️ একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান।
– ডঃ এ.পি জে আব্দুল কালাম।
✍️ কখনো কোনো বন্ধুকে আঘাত করো না , এমনকি ঠাট্টা করেও না। – সিসরো।
✍️ বিশ্বস্ত বন্ধুত্ব হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো , সে একটি গুপ্তধন পেলো। – নিৎসে।
✍️ গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল , বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ। – রবীন্দ্রনাথ ঠাকুর।
✍️ দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। – এরিস্টটল।
✍️ প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় , ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। – এরিস্টটল।
✍️ দুটি দেহে একটি আত্মার অবস্থানই হল বন্ধুত্ব।
– এরিস্টটল।
✍️ কাউকে সারা জীবন কাছে পেতে চাও ? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না।
– উইলিয়াম শেক্সপিয়র।
✍️ বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো। – সক্রেটিস।
✍️ একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।
– ইউরিপিদিস।
✍️ নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় , আর তুমি বেছে নাও তোমার বন্ধু। – জ্যাক দেলিল।
✍️ বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা। – লর্ড।
✍️ একজন সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর আচরণে ক্ষুদ্ধ হয় না।– চার্লস ল্যাম্ব।
✍️ কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় , যতক্ষণ তার একটি বন্ধু আছে। – রবার্ট লুই স্টিভেন্স।
✍️ যে কোনো সম্পর্কের মধ্যেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে , কিন্তু বন্ধুত্বের উপর আর কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না । -কিশোর মজুমদার।
✍️ আমি মনে করি বন্ধুত্ব আলাদা কোনো সম্পর্ক নয় , সব সম্পর্কের উন্নত অবস্থার নাম বন্ধুত্ব । -কিশোর মজুমদার।
✍️ তোমার বন্ধু হচ্ছে সে, যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে । — আলবার্ট হুবার্ড।
✍️ প্রকৃত বন্ধু হলো সেই যে পুরো পৃথিবীকে আপনার বিপক্ষে দেখেও আপনার সঙ্গ ছাড়ে না।
— ওয়াল্টার উইঞ্চেল।
✍️ মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না, কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। - জনৈক।
এবার এ বিষয়ে কতক জনার কিছু টুইস্ট পড়ি➖
👌 জীবনে একটা বন্ধু না থাকলে তা যে ১৬ আনাই বৃথাঃ সম্পর্ক অনেক থাকে, কিন্তু তার মধ্যে খুঁজে নিতে হয় প্রকৃত বন্ধুকে।
👌 বন্ধুত্ব মানে এক নিঃস্বার্থ সম্পর্কঃ রাগ, দুঃখ-ভালবাসার এক চড়াই-উতরাই এর সঙ্গে জুড়ে থাকে বন্ধুত্ব। তাই বন্ধুত্ব মানে কোনও নিস্তরঙ্গ সম্পর্ক নয়। বন্ধুত্ব অনেক কিছু ভাবতে শেখায়।
👌 বন্ধুত্ব মানে একরকম হওয়া নয়ঃ বন্ধু মানেই যে আমার মতো হবে এমনটা নয়, তাই বন্ধুত্ব এতটাই সুমধুর।
👌 বন্ধুত্বের কোন দাম হয় নাঃ বন্ধুত্ব এক মূল্যবান উপহার যাকে কোন দাম বা অর্থ দিয়ে বিচার করা যায় না।
👌 বন্ধুত্বের হয় না কোন পদবিঃ এই বিশ্বাস রাখুন, দেখবেন জীবনটা হঠাৎ খুব সুন্দর হয়ে গিয়েছে। ফোন করে ফেলুন জীবনের সেরা বন্ধুটাকে। যদি সে পাশে থাকে তাহলে তাকে বুকে জড়িয়ে নিন। বেরিয়ে পড়ুন কোথাও। নিখাদ আড্ডা। এটাই তো বন্ধুত্ব।
👌 সত্যিকারের বন্ধু কারাঃ কিছু প্যারামিটারের ভিত্তিতে এটাকে মাপা গেলেও যে তা ঠিক হবে এমন গ্যারান্টি দেওয়া যায় না। তবে, সত্যিকারের বন্ধু বলে তো একটা কিছু আছে, আসলে সত্যিকারের বন্ধু তারাই যে আপনার সঙ্গে কোন বিনিময় প্রথা ছাড়াই নিঃস্বার্থভাবে জুড়ে থাকে।
যবনিকাঃ-
বন্ধুত্ব শব্দটি অতি ছোট কিন্তু তার তাৎপর্য কোনো সংজ্ঞা দিয়ে বর্ণনা বা পাল্লা দিয়ে পরিমাপ করা যায় না। যা সাগরের মতো গভীর ও আকাশের মতো অসীম। পৃথিবীর সবাই যখন নিজ স্বার্থ হাসিল করে ছুড়ে ফেলে দেবে বন্ধু পিঠে হাত রেখে বলবে আমি আছি তো। বন্ধু ব্যর্থতাকে ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। সক্রেটিস বলেছেন, বন্ধুত্ব গড়তে ধীর গতি হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়ত তার পরিচর্যা করো। বন্ধুত্ব জাত, প্রথা, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে। একটি বন্ধুত্বের হাত বহু অজানা ভয়কে দূর করে দেয়। বিপদে ভয়কে জয় করে অসাধ্য সাধনের সাহস যোগায়। 💞💞
