STORYMIRROR

শৌনক ঠাকুর

Abstract Fantasy Others

3  

শৌনক ঠাকুর

Abstract Fantasy Others

অনুভূতি

অনুভূতি

1 min
18


“কাউকে ভালোবেসেছেন?”মেয়েটি প্রশ্ন করল।

ছেলেটির উত্তর, “হ্যাঁ।”

“প্রেমেও পড়েছেন নিশ্চয়?”

“বহুবার।”

“বহুবার?”

“হ্যাঁ। কিন্তু মুখ ফুটে বলতে পারি নি। শুধু দেখেই গেছি।”

“কেন?”

“এমনি।” 

“বাবা-মায়ের ভয়ে?” 

“না।”

“লোক নিন্দার ভয়ে?”

“তাও না।”

“যদি বিয়ে না হয় সেই ভয়ে?”

“না।”

“তাহলে?”

“অভিনয়কে ভয় পাই?”

“অভিনয়!”

“হুঁ।”

“প্রেমের সঙ্গে অভিনয়ের কি সম্পর্ক?”

“আমি মানুষ চিনতে পারি না। আমার কেবলই মনে হয় মেয়েরা প্রেমের অভিনয় করে। কাউকে মন থেকে ভালবাসে না। এত নিখুঁত অভিনয় করে যে, মনে হবে মেয়েটি প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর যখনই ঘর বাঁধার কথা আসবে তখনই অবহেলার হাসি হেসে উঠবে।”

একটু হেসে মেয়েটি বলল,“সত্যিই আপনি মানুষ চেনেন না।”


Rate this content
Log in

Similar bengali story from Abstract