STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Fantasy Inspirational

4  

Debashis Bhattacharya

Abstract Fantasy Inspirational

যুক্ত করো নিজেকে চিরন্তনের সাথে

যুক্ত করো নিজেকে চিরন্তনের সাথে

1 min
5

উল্লসিত উন্মুক্ত হৃদয়

তোমারি কথা বলে

কথা বলে যায় আপন মনে

তোমার স্মৃতি রোমন্থন করে 

কেউ শুনে না কেউ জানে না

জানে শুধু বাতাস

থাকে সদাই কান পেতে

শুনবে বলে মনের কথা

বহে শ্বাসের সাথে


তাইতো আমি দিলাম সঁপে 

শ্বাসকে তাহার কোলে

সান্তনা পাই বলে আপন মনে

সকল আশা সকল ব্যাথা শুনে 

থাকে নিরুত্তর এসে হৃদয়ে


অবাক হয়ে প্রশ্ন করি

কেন নির্বিকার থাকো মোর হৃদয়ে

মৃদু হেসে কহিল ধীরে

সবই বিনাশশীল এই জগতে

যুক্ত করো নিজেকে চিরন্তনের সাথে



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract