তুমি এখন অচেনা পৃথিবী
তুমি এখন অচেনা পৃথিবী
কোন এক হেমন্তে ঝোড়ে
যাবো আমিও নীরব অন্ধকারে।
হয়তো জানবে না সে।
শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তাকে গিয়েছিলাম ভালোবেসে।
শ্রাবণের ভিজে বাতাস,
ভাবণাগুলো ফেলবে না
নরম অন্ধকারময় দীর্ঘশ্বাস।
জানি তুমি খোঁজ নাও না আমার।
তবুও আমি আছি আজো তোমার।
