STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Fantasy Inspirational

3  

Debashis Bhattacharya

Abstract Fantasy Inspirational

তুমি ছাড়া মোর কে আর আপন

তুমি ছাড়া মোর কে আর আপন

1 min
17

তুমি ছাড়া মোর কে আর আপন

বলো প্রাণসখা কানে কানে

দিবা-নিশি আমি তোমাকেই ভাবি

তুমি অন্তর্ধ্যানে বসে নীরবে 


যত দুঃখ সহে আমার এ পরান

যত ব্যথা মোর পাহাড় সমান

যত শোক-তাপ করে আর্তনাদ

তুমি সান্তনা দাও প্রেমালিঙ্গনে 


যত অনু-পরমাণু যত জীবকোষ

করে অনুরণন করে সম্বোধন

সকলি সদা বন্দনা করে

মিলিতে তোমাতে অনুক্ষণ

 

বিপদ যখনি করে দুর্বল

যখনি আঘাতে হই ম্রিয়মান

দুঃখে যখনি হই দিশাহারা

তখনি তুমি মোর কিনারা


আমার এ জীবন কাঁটার কানন

ভয় বিহ্বলতা ভরা প্রাঙ্গন 

চলার পথে তুমি ঊষার কিরণ  

বুঝিনা তোমারি স্থায়িত্ব কেমন


তবুও আমি হইনাকো ভীত 

জানি তুমি এসে ধরিবে হাতটি

যাবে টেনে নিয়ে অপার স্নেহে  

জোনাকির আলোকে জোৎস্নালোকে


নই অভাগিনী বিরহ শোকে

থাকি তোমার অপেক্ষায় বসে

দিনগুলি মোর যাক না ভেসে

তোমার অকূল গাঙে প্রেমোচ্ছাসে 


যতই দূরে থাকনা তুমি

বায়ু হয়ে যাবো প্রশ্বাসে

প্রাণের ডাকে চিত্ত মাঝে 

মিলিতে স্মৃতির শিশিরে ভেজা 

চাঁদের আলোকে নিস্তব্দ রাতে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract